নিজস্ব প্রতিবেদক | ০৩:৩২ পিএম, ২০২৩-০৭-২৪
রাঙামাটির কাপ্তাইয়ে মসজিদের মেসের ওপর গাছ পড়ে মুয়াজ্জিনসহ ২ জন আহত হয়েছে। সোমবার (২৪জুলাই) সকাল সাড়ে ৯টায় ৪নং কাপ্তাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঢাকাইয়া কলোনী পশ্চিমপাড়া জামে মসজিদ সংলগ্ন পুরোনো একটি কড়ই গাছ আকস্মিক মসজিদ মেসের উপর ভেঙ্গে পড়ে এই ঘটনা ঘটে ।
এসময় উক্ত মেসের বসবাসরত মসজিদের মুয়াজ্জিন তামজিদ তামিন(২১)ও মেসে থাকা কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্র হামিদ রেজা(২১) গুরুত্বর আহত হয়। আহত মুয়াজ্জিনকে চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
হামিদ রেজাকে স্থানীয় নতুনবাজার ঔষধ ফার্মেসিতে মাথায় ৮টি সেলাই করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ৪নং কাপ্তাই ইউনিয়ন এর ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.ইমান আলী ঘটনা নিশ্চিত করে জানান গাছ পড়ে মসজিদের মুয়াজ্জিনসহ ২জন আহত হয়েছে। মসজিদ ও মেসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ঘটনার সংবাদ পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে ভেঙ্গে পড়া গাছটি অপসারণ করেন।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited